৭০। (১) মহাপরিচালক অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা যিনি জোনাল কমান্ডারের নিযুক্তিতে রহিয়াছেন তিনি এক বা একাধিক স্পেশাল কোস্ট গার্ড আদালত গঠন করিতে পারিবেন। (২) অন্যূন ৩(তিন) জন অথবা ক্ষেত্রমত, ৫(পাঁচ) জন কর্মকর্তার সমন্বয়ে একটি স্পেশাল কোস্ট গার্ড আদালত গঠিত হইবে এবং তাহাদের প্রত্যেকের অন্যূন ১০(দশ) বৎসরের কমিশনপ্রাপ্ত বা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসাবে চাকরির অভিজ্ঞতা থাকিতে হইবে এবং তাহাদের মধ্যে অন্যূন এক জন সদস্য পরিচালক পদমর্যাদার নিম্নে হইবেন না। (৩) কোস্ট গার্ড আদালত গঠনকারী কর্মকর্তা, স্পেশাল কোস্ট গার্ড আদালতের সদস্যগণের মধ্য হইতে একজনকে উক্ত আদালতের সভাপতি হিসাবে…