৬৯। এই আইনের উদ্দেশ্য পুরণকল্পে, নিম্নবর্ণিত ৩(তিন) প্রকারের কোস্ট গার্ড আদালত থাকিবে, যথা : (ক) স্পেশাল কোস্ট গার্ড আদালত; (খ) স্পেশাল সামারি কোস্ট গার্ড আদালত; এবং (গ) সামারি কোস্ট গার্ড আদালত।