৬৮। (১) মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা এই আইনের বিধানাবলী সাপেক্ষে, উপ-ধারা (২) ও (৩) এ উল্লিখিত দায়িত্ব পালনের জন্য, প্রয়োজনীয় সংখ্যক কোস্ট গার্ড প্রভোস্ট পদায়ন করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন নিয়োগপ্রাপ্ত কোস্ট গার্ড প্রভোস্টের কর্তব্য হইবে নিম্নরূপ, যথা : - (ক) বাহিনীতে সু-আচরণ ও শৃঙ্খলা রক্ষা করা; (খ) সু-আচরণ ও শৃঙ্খলার ব্যত্যয় প্রতিরোধ করা; এবং (গ) এই আইন ও তদধীন প্রণীত বিধি বা প্রবিধানে বর্ণিত তৎসংশ্লিষ্ট দায়িত্ব পালন। (৩) কোন অধিভুক্ত ব্যক্তি যখন কোন অপরাধ সংঘটন করেন বা অপরাধ সংঘটনের অভিযোগে অভিযুক্ত হন, তখন কোস্ট গার্ড প্রভোস্ট তাহাকে যে কোন সময় গ্রেপ্তার…