৬৫। (১) এই আইনে উল্লিখিত কোন অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তি, যখন কোন বিচারিক ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তার এখতিয়ারাধীন থাকেন, তখন উক্ত ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা উক্ত ব্যক্তির অধিনায়কের স্বাক্ষর সম্বলিত পত্র বা আবেদন প্রাপ্তির পর অনুরূপ ব্যক্তিকে গ্রেপ্তার করিয়া বাহিনীর হাজতে হস্তান্তর করিবেন। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত গ্রেপ্তারকারী কর্তৃপক্ষ বাহিনীর কোন সদস্যকে গ্রেপ্তার করিবার পর নিকটস্থ কোন জাহাজ, ঘাঁটি, স্থাপনা অথবা আউটপোস্ট এর অধিনায়ক বা কোস্ট গার্ড প্রভোস্টকে অবহিত করিয়া উপযুক্ত কর্মকর্তার হেফাজতে হস্তান্তর করিবেন।