৬২। (১) অধিভুক্ত কোন ব্যক্তির বিরুদ্ধে কোন অভিযোগ আনয়ন করা হইলে তাহাকে গ্রেপ্তার করিয়া বাহিনীর হাজতে আটক রাখা যাইবে। (২) বাহিনীর যে কোন ঊর্ধ্বতন কর্মকর্তা উপ-ধারা (১) এ উল্লিখিত অনুরূপ অধিভুক্ত ব্যক্তিকে বাহিনীর হাজতে আটক রাখিবার আদেশ এবং কর্মকর্তা ব্যতীত অধিভুক্ত অন্যান্য পদবিধারী কোস্ট গার্ড সদস্যদের ক্ষেত্রে কোস্ট গার্ড প্রভোস্ট সদস্য তদ্রূপ আটকাদেশ প্রদান করিতে পারিবেন। (৩) কোন কর্মকর্তা অন্য কোন কর্মকর্তাকে, ঊর্ধ্বতন পদবির কর্মকর্তা হউক বা না হউক, যদি তিনি কলহ, প্রকাশ্যে মারামারি অথবা বিশৃঙ্খলায় লিপ্ত হন, তাহা হইলে তাহাকে গ্রেপ্তার করিবার নির্দেশ আদেশ করিতে পারিবেন।