৬১। (১) দণ্ড প্রদানকারী কর্তৃপক্ষ কর্তৃক সংক্ষিপ্ত নিষ্পত্তিতে প্রদেয় দণ্ডের একটি অনুলিপি অনতিবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিতে হইবে। (২) কোন সংক্ষুব্ধ ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত দণ্ড বাতিল, পরিবর্তন বা আংশিকভাবে হ্রাস বা সম্পূর্ণ মওকুফের প্রার্থনা করিতে চাহিলে তাহাকে উক্ত দণ্ড প্রদানের তারিখ হইতে ৯০(নববই) দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষ বরাবরে আবেদন করিতে হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীনে দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোনভাবে যদি প্রতীয়মান হয় যে, দণ্ড প্রদানকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দণ্ড সম্পূর্ণ বেআইনি বা আইনের নির্ধারিত মাত্রা হইতে অতিরিক্ত বা অপরাধের গুরুত্ব…