৬০। মহাপরিচালক অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা, যিনি উপ-মহাপরিচালক পদবির নিম্নে নহেন, কর্মকর্তা ও জুনিয়র কর্মকর্তাকে (প্রেষণ ব্যতীত) এই আইনের অধীন সংঘটিত অপরাধের জন্য নিম্নবর্ণিত এক বা একাধিক লঘু দণ্ড প্রদান করিতে পারিবেন, যথা : (ক) কর্মকর্তাগণের পদোন্নতির ক্ষেত্রে অনধিক ১২(বার) মাসের জন্য চাকরি বাজেয়াপ্তকরণ এবং জুনিয়র কর্মকর্তাগণের ক্ষেত্রে অনধিক ১২(বার) মাসের চাকরির জ্যেষ্ঠতাহরণ: তবে শর্ত থাকে যে, এইরূপ দণ্ডের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির কোস্ট গার্ড আদালতের মাধ্যমে বিচার বা প্রতিকার প্রার্থনার অধিকার থাকিবে; অথবা (খ) ভর্ৎসনা অথবা কঠোর ভর্ৎসনা; অথবা (গ) অপরাধ সংঘটনের ফলে কোন…