৬। (১) এই আইনে অধিভুক্ত ব্যক্তি অর্থে নিম্নবর্ণিত ব্যক্তিগণ অন্তর্ভুক্ত হইবে, যথা : (ক) কর্মকর্তা (বাংলাদেশ নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল কোরের কমিশনপ্রাপ্ত কর্মকর্তা) ; (খ) জুনিয়র কর্মকর্তা (প্রেষণে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনীর ক্ষেত্রে উক্ত বাহিনীর বিধান অনুযায়ী এবং বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক নিযুক্ত পেটি অফিসার হইতে মাস্টার চীফ পেটি অফিসার সমমর্যাদা সম্পন্ন পদবিধারী সদস্য) ; (গ) বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক নিযুক্ত এবং বাংলাদেশ নৌবাহিনীর বিধান অনুযায়ী প্রেষণে নিয়োগপ্রাপ্ত পদবিধারী কোস্ট গার্ড সদস্য ; (ঘ) অসামরিক কোস্ট গার্ড সদস্য যিনি এই আইনের অধীন…