৫৯। (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন অধিভুক্ত ব্যক্তি কর্তৃক সংঘটিত অপরাধের ক্ষেত্রে কোস্ট গার্ড আদালত গঠন না করিয়াও উপ-ধারা (২) এ বর্ণিত লঘু দণ্ড প্রদান করা যাইবে। (২) মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত জাহাজ, ঘাঁটি, স্টেশন অথবা আউটপোস্ট এর অধিনায়ক বা কমান্ড নিযুক্তিতে রহিয়াছেন এমন কর্মকর্তা, পদবিধারী ও তালিকাভুক্ত কোস্ট গার্ড সদস্য এই আইনের অধীন সংঘটিত অপরাধের জন্য নিম্নবর্ণিত এক বা ক্ষেত্রমত, একাধিক লঘু দণ্ড প্রদান করিতে পারিবেন, যথা : (ক) বাহিনীর হাজতে ভোগযোগ্য অনধিক ২৮ (আটাশ) দিনের সশ্রম কারাদণ্ড; (খ) অনধিক ২৮(আটাশ) দিনের জন্য কোস্ট গার্ড ব্যারাকে অন্তরীণ; (গ) অতিরিক্ত প্রহরা বা…