৫৮। (১) কোস্ট গার্ড আদালত চাকরি হইতে বরখাস্তের সহিত ধারা ৫৬ এ উল্লিখিত অন্য যে কোন দণ্ড একত্রে প্রদান করিতে পারিবে। (২) অধিভুক্ত কোন ব্যক্তি যদি ৯০ (নববই) দিন বা ততোধিক সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন তাহা হইলে তিনি স্বয়ংসিদ্ধভাবে (automatically) চাকরি হইতে বরখাস্ত হইবেন। (৩) অধিভুক্ত কোন ব্যক্তিকে ৯০ (নববই) দিনের অধিক কারাদণ্ডের সহিত স্বয়ংসিদ্ধভাবে চাকরি হইতে বরখাস্ত অথবা কেবল বরখাস্ত শাস্তি প্রদান করা হইলে, উক্ত কারাদণ্ডের সহিত বরখাস্ত জনিত দণ্ড অথবা কেবল বরখাস্ত জনিত দণ্ড, সরকার অথবা মহাপরিচালক অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা কর্তৃক ক্ষমা অথবা লাঘব করা হইলেও বরখাস্তকৃত অধিভুক্ত…