৫৭। (১) এই আইনের বিধান সাপেক্ষে, যে কোন অপরাধের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিকে উল্লিখিত দণ্ড অথবা উহার পরিবর্তে অপরাধের ধরন ও গুরুত্ব বিবেচনায় যে কোন লঘু দণ্ড প্রদান করা যাইবে। (২) যে ক্ষেত্রে কোস্ট গার্ড আদালত কর্তৃক জরিমানার দণ্ড সশ্রম কারাদণ্ডের সহিত একত্রে অথবা এককভাবে আরোপ করা হয়, সেই ক্ষেত্রে আদালত এই মর্মে নির্দেশ প্রদান করিতে পারিবে যে, আরোপিত জরিমানা অনাদায়ে দণ্ডিত ব্যক্তি অনধিক ৫ (পাঁচ) বৎসরের সশ্রম কারাদণ্ড ভোগ করিবে এবং উক্তরূপ কারাদণ্ড সংশ্লিষ্ট অপরাধের জন্য প্রদত্ত সশ্রম কারাদণ্ডের অতিরিক্ত হইবে।