৫৬। ।- (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে অধিভুক্ত কোন ব্যক্তি কর্তৃক সংঘটিত অপরাধ কোস্ট গার্ড আদালত কর্তৃক বিচারের ক্ষেত্রে নিম্নবর্ণিত এক বা ক্ষেত্রমত, একাধিক দণ্ড প্রদান করা যাইবে, যথা : (ক) মৃত্যুদণ্ড; (খ) যাবজ্জীবন কারাদণ্ড; (গ) অসামরিক কারাগারে ভোগযোগ্য ৩ (তিন) মাসের ঊর্ধ্বে এবং অনধিক ১৪ (চৌদ্দ) বৎসরের যে কোন মেয়াদের সশ্রম কারাদণ্ড; (ঘ) চাকরি হইতে বরখাস্ত; (ঙ) পেনশনের নির্ধারিত অংশ কর্তন ব্যতিরেকে বা কর্তন সাপেক্ষে, বাধ্যতামূলক অবসর; (চ) পদবিধারী এবং তালিকাভুক্ত সদস্যদের ক্ষেত্রে বাহিনীর হাজতে ভোগযোগ্য অনধিক ৯০ (নববই) দিনের সশ্রম কারাদণ্ড; (ছ) জুনিয়র কর্মকর্তা এবং পদবিধারী ও তালিকাভুক্ত…