৫৪। (১) ধারা ৫৫ এর বিধানাবলী সাপেক্ষে অধিভুক্ত কোন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে এই আইনে উল্লিখিত অপরাধ ব্যতীত, কোন অসামরিক অপরাধ সংঘটন করিলে উক্ত অপরাধ এই আইনের অধীন কৃত বা সংঘটিত বলিয়া গণ্য হইবে এবং কোস্ট গার্ড আদালত কর্তৃক বিচার্য হইবে। (২) অধিভুক্ত কোন ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোস্ট গার্ড আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হইলে, তাহাকে সংশ্লিষ্ট অপরাধ সংঘটনের জন্য নির্ধারিত দণ্ড অথবা এই আইনের অধীনে যে কোন লঘু দণ্ড প্রদান করা যাইবে।