৫। (১) সরকার কর্তৃক, সময় সময়, নির্ধারিত সংখ্যক নিম্নবর্ণিত কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবিধারী কোস্ট গার্ড সদস্য এবং এই আইনের অধীন নিয়োগপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী সমন্বয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী গঠিত হইবে, যথা :- (ক) কর্মকর্তা - (১) মহাপরিচালক, (২) অতিরিক্ত মহাপরিচালক, (৩) উপ-মহাপরিচালক, (৪) কোস্ট গার্ড সচিব, (৫) জাজ এ্যাডভোকেট জেনারেল, (৬) প্রধান পরিদর্শক ও মান নিয়ন্ত্রক, (৭) পরিচালক, (৮) অতিরিক্ত পরিচালক, (৯) উপ-পরিচালক, (১০) রিজিওনাল কমান্ডার, (১১) জোনাল কমান্ডার, (১২) কমান্ডিং অফিসার/ কমান্ড্যান্ট, (১৩) নির্বাহী কর্মকর্তা/ ডেপুটি কমান্ড্যান্ট; এবং (১৪) অন্যান্য…