৪৭। অধিভুক্ত কোন ব্যক্তি যদি বাহিনীর সদস্যগণের বেতন-ভাতা গ্রহণ করিয়া উক্ত বেতন-ভাতা অবৈধভাবে আটক করেন বা নিজ হেফাজতে রাখেন অথবা উহা যথাসময়ে প্রদান না করেন, তাহা হইলে তিনি কোস্ট গার্ড আদালত কর্তৃক অনধিক ২ (দুই) বৎসরের সশ্রম কারাদণ্ডে অথবা এই আইনের অধীন যে কোন লঘু দণ্ডে দণ্ডিত হইবেন।