৪৩। এই আইনের বিধানাবলী সাপেক্ষে, অধিভুক্ত কোন ব্যক্তি যদি- (ক) মিথ্যা জানিয়া বা মিথ্যা বলিয়া বিশ্বাস করিবার যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও অধিভুক্ত কোন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনয়ন করেন, অথবা (খ) ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট অধিভুক্ত কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনয়নের ক্ষেত্রে মিথ্যা জানিয়া বা অনুরূপ বক্তব্য মিথ্যা বলিয়া বিশ্বাস করিবার যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও চরিত্র ও সুনামের জন্য ক্ষতিকর এমন কোন বিবৃতি প্রদান করেন অথবা ইচ্ছাকৃতভাবে কোন প্রাসঙ্গিক সত্যকে গোপন করেন, তাহা হইলে তিনি কোস্ট গার্ড আদালত কর্তৃক, অনধিক ৩ (তিন) বৎসরের সশ্রম কারাদণ্ডে অথবা এই আইনের অধীন যে কোন লঘু দণ্ডে দণ্ডিত হইবেন।