৩৯। (১) অধিভুক্ত কোন ব্যক্তি যদি চোরাচালানের সহিত সম্পৃক্ত হন অথবা চোরাচালানে সহায়তা করেন অথবা চোরাচালান দমনে ব্যর্থ হন অথবা উৎকোচ গ্রহণের মাধ্যমে আটককৃত চোরাচালানী মালামাল ছাড়িয়া দেন অথবা আটককৃত চোরাচালানী মালামালের সম্পূর্ণ বা অংশ বিশেষ আত্মসাৎ করেন অথবা মাদকদ্রব্য পাচারে সম্পৃক্ত হন বা সহায়তা করেন অথবা মানব পাচারে সম্পৃক্ত হন বা সহায়তা করেন অথবা উপকূলীয় ও এখতিয়ারভুক্ত এলাকায় কর্তব্যরত থাকিয়া কর্তব্য পালনে অবহেলা করেন, তাহা হইলে তিনি কোস্ট গার্ড আদালত কর্তৃক অনধিক ৫ (পাঁচ) বৎসরের সশ্রম কারাদণ্ডে অথবা এই আইনের অধীন যে কোন লঘু দণ্ডে দণ্ডিত হইবেন। (২) অধিভুক্ত কোন ব্যক্তি যদি রাষ্ট্রীয় কোন…