৩৫। এই আইনের বিধানাবলী সাপেক্ষে, অধিভুক্ত কোন ব্যক্তি যদি - (ক) কোন কলহ, প্রকাশ্য স্থানে মারামারি বা বিশৃঙ্খলায় লিপ্ত থাকার কারণে তাহার অপেক্ষা নিম্ন পদবির হইলেও কোন উপযুক্ত কর্মকর্তা কর্তৃক তাহাকে গ্রেপ্তার করিবার আদেশ প্রদান করা হইলে, উহা মান্য করিতে অবাধ্যতা প্রকাশ করেন অথবা উক্তরূপ কর্মকর্তা বা আদেশ পালনকারীকে অপরাধজনক বলপ্রয়োগ বা আক্রমণ করেন, অথবা (খ) অধিভুক্ত হউক বা না হউক কোন ব্যক্তির আইনানুগ জিম্মায় রাখা হইয়াছে এবং তিনি তাহার ঊর্ধ্বতন কর্মকর্তা হউক বা না হউক তাহার প্রতি তিনি অপরাধমূলক বলপ্রয়োগ করেন অথবা আক্রমণ করেন, অথবা (গ) কোন কর্তব্যরত বা আদেশ পালনকারী ব্যক্তি যাহার কর্তব্য…