৩২। এই আইনের বিধানাবলী সাপেক্ষে, অধিভুক্ত কোন ব্যক্তি যদি- (ক) ঊর্ধ্বতন কর্মকর্তার উপর অপরাধজনক বল প্রয়োগ বা বল প্রয়োগের চেষ্টা করেন বা আক্রমণ করেন, অথবা (খ) ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি হুমকি প্রদর্শন অথবা অবাধ্যতা প্রকাশ অথবা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, অথবা (গ) ঊর্ধ্বতন কর্মকর্তার দাপ্তরিক কাজে বাধা প্রদান অথবা কোস্ট গার্ড প্রভোস্ট দলের কোন সদস্যকে কর্তব্য পালনে বাধা প্রদান অথবা কর্মকর্তার পক্ষে আদেশ পালনকারী কোন ব্যক্তি অথবা কোস্ট গার্ড প্রভোস্ট দলের সাহায্যের জন্য তলব করা হইলে, সাহায্য করিতে অস্বীকার করেন, তাহা হইলে তিনি কোস্ট গার্ড আদালত কর্তৃক যুদ্ধাবস্থায় বা সক্রিয় কর্তব্যরত অবস্থায় অপরাধ…