৩১। এই আইনের বিধানাবলী সাপেক্ষে, অধিভুক্ত কোন ব্যক্তি যদি – (ক) ছুটি ব্যতীত অননুমোদিতভাবে অনুপস্থিত থাকেন, অথবা (খ) যুক্তিসঙ্গত কারণ ব্যতীত অনুমোদিত ছুটির অতিরিক্ত সময় অনুপস্থিত থাকেন, অথবা (গ) ছুটিতে থাকাবস্থায় যথাযথ কর্তৃপক্ষের নিকট হইতে তাহার কর্মস্থল বা জাহাজ, ঘাঁটি, স্টেশন অথবা আউটপোস্ট যাহার সহিত তিনি সংযুক্ত উক্ত কর্মস্থল বা জাহাজ, ঘাঁটি, স্টেশন অথবা আউটপোস্ট যুদ্ধাবস্থায় যাওয়ার অথবা সক্রিয় কর্তব্য পালনে নির্দেশ প্রদান করা হইয়াছে মর্মে সংবাদ প্রাপ্তির পর যথাযথ কারণ ব্যতীত অনতিবিলম্বে তথায় যোগদান করিতে ব্যর্থ হন, অথবা (ঘ) কোন প্যারেড অথবা অনুশীলন বা কর্তব্য পালনের জন্য নির্দিষ্ট স্থানে…