৩০। (১) অধিভুক্ত কোন ব্যক্তি যদি চাকরি হইতে পলায়ন করেন অথবা চাকরি হইতে পলায়নের প্রচেষ্টা গ্রহণ করেন, তাহা হইলে তিনি কোস্ট গার্ড আদালত কর্তৃক যুদ্ধাবস্থায় অথবা যুদ্ধাবস্থার নির্দেশ প্রাপ্তির পর অথবা সক্রিয় কর্তব্যরত অবস্থায় অপরাধটি সংঘটিত হইলে, অনধিক ১৪ (চৌদ্দ) বৎসরের সশ্রম কারাদণ্ডে অথবা এই আইনের অধীন যে কোন লঘুদণ্ডে এবং যুদ্ধাবস্থায় বা সক্রিয় কর্তব্যরত ব্যতীত অন্যান্য অবস্থায় অপরাধটি সংঘটিত হইলে, অনধিক ৭ (সাত) বৎসর সশ্রম কারাদণ্ডে অথবা এই আইনের অধীন যে কোন লঘুদণ্ডে দণ্ডিত হইবেন। (২) অধিভুক্ত কোন ব্যক্তি যদি জ্ঞাতসারে যে কোন অবস্থায় বাহিনী অথবা শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে চাকরি হইতে পলায়নে…