২৮। এই আইনের বিধানাবলী সাপেক্ষে, অধিভুক্ত কোন ব্যক্তি যদি - (ক) কোন প্রহরীকে বলপ্রয়োগ করেন, আঘাত করেন অথবা অপরাধজনক বল প্রয়োগ করেন, অথবা (খ) লুণ্ঠন করিবার উদ্দেশ্যে কোন বাড়ি বা অন্য কোন স্থানে বল প্রয়োগপূর্বক বা অনধিকার প্রবেশ করেন, অথবা (গ) প্রহরী হিসাবে কর্তব্যরত অবস্থায় কর্তব্য স্থানে নিদ্রা যান, মাতাল হন বা অনুমতি ব্যতীত কর্তব্য স্থান ত্যাগ করেন, অথবা (ঘ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কর্তব্য স্থান, কর্তব্য বা নিজ দল ত্যাগ করেন, অথবা (ঙ) ইচ্ছাকৃতভাবে বা অবহেলা করিয়া কোন কর্তব্য স্থান, শিবির, সামরিক বা কোস্ট গার্ড ছাউনিতে মিথ্যা বিপদ সংকেত প্রেরণ করেন অথবা আতঙ্ক, ত্রাস বা নৈরাজ্য…