২৬। এই আইনের বিধানাবলী সাপেক্ষে, অধিভুক্ত কোন ব্যক্তি যদি - (ক) কোন জাহাজ, ঘাঁটি, স্থান অথবা প্রহরাস্থল শত্রুর নিকট পরিত্যাগ বা অর্পণ করেন বা উক্ত কার্য করিতে অন্যকে বাধ্য করেন, অথবা (খ) শত্রুর উপস্থিতিতে তাহার অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রপাতি, সাজ-সরঞ্জাম বা অনুরূপ কোন বিষয় পরিত্যাগ করেন, অথবা (গ) প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে শত্রুকে অস্ত্র, গোলাবারুদ, দ্রব্যসামগ্রী, অর্থ বা অননুমোদিত পন্থা দ্বারা সাহায্য করেন, অথবা (ঘ) বন্দী না হওয়া সত্ত্বেও শত্রুকে স্বেচ্ছায় আশ্রয় প্রদান বা রক্ষা করেন, অথবা (ঙ) যুদ্ধকালে বা কোন অভিযানের সময় ইচ্ছাকৃতভাবে জাহাজ, ঘাঁটি, স্টেশন, আউটপোস্ট, শিবির, সামরিক বা কোস্ট…