২৫। অধিভুক্ত কোন ব্যক্তি ধারা ২২ ও ২৪ এর অধীন গৃহীত কোন আদেশের প্রেক্ষিতে সংক্ষুব্ধ হইলে, তিনি উক্ত আদেশ প্রদানকারী কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পুনর্নিরীক্ষণের (revision) জন্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আবেদন করিতে পারিবেন : তবে শর্ত থাকে যে, সরকার কর্তৃক প্রদত্ত আদেশের ক্ষেত্রে রাষ্ট্রপতির নিকট পুনর্নিরীক্ষণের আবেদন করিতে হইবে।