২৪। (১) মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক পদমর্যাদার কোন কর্মকর্তা, প্রশাসনিক আদেশে, প্রেষণ ব্যতীত পরিচালক এবং তদ্নিম্ন অস্থায়ী পদবির কর্মকর্তাগণের অদক্ষতা বা দায়িত্বে অবহেলা বা উপযুক্ত অন্য কোন কারণে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এক স্তর নিম্ন পদে পদাবনমন করিতে পারিবেন। (২) মহাপরিচালক অথবা রিজিওনাল কমান্ডার অথবা জোনাল কমান্ডার প্রশাসনিক আদেশে জুনিয়র কর্মকর্তাগণের অদক্ষতা বা দায়িত্বে অবহেলা বা উপযুক্ত অন্য কোন কারণে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এক স্তর নিম্ন পদে পদাবনমন করিতে পারিবেন। (৩) মহাপরিচালক অথবা রিজিওনাল কমান্ডার অথবা জোনাল কমান্ডার পদমর্যাদার নিম্নে নহেন…