২৩। কোন জুনিয়র কর্মকর্তা অথবা তালিকাভুক্ত অন্যান্য কোস্ট গার্ড সদস্যকে চাকরি হইতে বরখাস্ত, অপসারণ, অব্যাহতি বা অবসর প্রদান করা হইলে তাহার অধিনায়ক কর্তৃক নিম্নবর্ণিত তথ্যসহকারে চাকরি হইতে অবসানের একটি সনদ প্রদান করা হইবে, যথা : (ক) চাকরি হইতে অবসান প্রদানকারী কর্তৃপক্ষ; (খ) চাকরি অবসানের কারণ; এবং (গ) বাহিনীতে তাহার চাকরির সময়কাল।