১৯। (১) সরকার বাংলাদেশ নৌবাহিনীর যথাযথ পর্যায়ের কোন সদস্যকে বাহিনীর জুনিয়র কর্মকর্তা ও পদবিধারী কোস্ট গার্ড সদস্য হিসাবে প্রেষণে নিয়োগ প্রদান করিতে পারিবে। (২) ধারা ৫ এর উপ-ধারা (১) এর দফা (খ) ও (গ) এ উল্লিখিত জুনিয়র কর্মকর্তা ও পদবিধারী কোস্ট গার্ড সদস্যের নিয়োগ, পদোন্নতি ও চাকরির অন্যান্য শর্তাবলী, এতদুদ্দেশ্যে বাংলাদেশ কোস্ট গার্ড এর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই আইনের অধীন প্রণীত চাকরি বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) মহাপরিচালক, সরকারের পূর্বানুমোদনক্রমে, জুনিয়র কর্মকর্তাগণের মধ্য হইতে অনারারী কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করিতে পারিবেন।