১৮। (১) সরকার বাংলাদেশ নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত ও বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল কোরের কমিশনপ্রাপ্ত যথাযথ পর্যায়ের কর্মকর্তাকে বাহিনীর কর্মকর্তা হিসাবে প্রেষণে নিয়োগ প্রদান করিতে পারিবে। (২) ধারা ৫ এর উপ-ধারা (১) এর দফা (ক) এ উল্লিখিত অন্যান্য পদবির অসামরিক কর্মকর্তার নিয়োগ, পদোন্নতি ও চাকরির অন্যান্য শর্তাবলী, এতদুদ্দেশ্যে বাংলাদেশ কোস্ট গার্ড এর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই আইনের অধীন প্রণীত চাকরি বিধি দ্বারা নির্ধারিত হইবে।