১৬। এই আইন এবং তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের বিধানাবলীর সহিত সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে, মহাপরিচালক তাহার উপর অর্পিত দায়িত্ব দক্ষতার সহিত সম্পাদন ও বাহিনী পরিচালনা ও নিয়ন্ত্রণকল্পে প্রয়োজনীয় নির্দেশাবলী জারি করিতে পারিবেন।