১৫। মহাপরিচালক এই আইন এবং তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের বিধানাবলীর অধীন তাহার উপর অর্পিত কোন ক্ষমতা বা দায়িত্ব, লিখিত আদেশ দ্বারা, বাহিনীর যে কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবেন।