১৩৪। (১) কোস্ট গার্ড আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ২৬ নং আইন) এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্ত কোস্ট গার্ড আইন, ১৯৯৪ রহিত হইবার সঙ্গে সঙ্গে - (ক) উহার অধীন প্রতিষ্ঠিত কোস্ট গার্ড অধিদপ্তর, অতঃপর বিলুপ্ত অধিদপ্তর বলিয়া উল্লিখিত বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত অধিদপ্তরের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধাদি, তহবিল, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং সিকিউরিটিসহ সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং উক্ত সম্পত্তিতে বিলুপ্ত অধিদপ্তরের যাবতীয় অধিকার ও স্বার্থ, সকল হিসাব বহি, রেজিস্টার, রেকর্ডপত্র এবং এতদসংক্রান্ত সকল দলিল-দস্তাবেজ এই আইনের ধারা ৪ এর অধীন গঠিত বাংলাদেশ কোস্ট গার্ড-এ স্থানান্তরিত হইবে এবং…