১৩৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে মহাপরিচালক, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা তদধীন প্রণীত বিধির সহিত অসামঞ্জস্যপূর্ণ নহে এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এ বর্ণিত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া নিম্নবর্ণিত বিষয় সম্পর্কে প্রবিধান প্রণয়ন করা যাইবে, যথা : (ক) বিভিন্ন পদে পদায়ন ও পদবির দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা; (খ) কোস্ট গার্ড সদস্যের জন্য বিভিন্ন সুবিধাদি; (গ) কোস্ট গার্ড সদস্যদের স্বাস্থ্যবীমা; (ঘ) পুরস্কার; (ঙ) শৃঙ্খলা; (চ) বাহিনীর লোগো, পতাকা, পোষাক, র্যাঙ্ক ও ব্যাজ, ইত্যাদি; (ছ) অস্ত্র ও গোলাবারুদ; (জ) প্রহরা ও সশস্ত্র…