১৩২। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ বর্ণিত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া নিম্নবর্ণিত বিষয় সম্পর্কে বিধি প্রণয়ন করা যাইবে, যথা : (ক) বাহিনীর সংগঠন, রক্ষণাবেক্ষণ, আদেশ প্রদান, ক্ষমতা অর্পণ, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা; (খ) আধা সামরিক ও অসামরিক পদে কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবিধারী কোস্ট গার্ড সদস্য বা এই আইনের অধীন অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণের নিয়োগ, পদোন্নতি, চাকরির মেয়াদ ও অন্যান্য শর্তাবলী; (গ) পদবিধারী কোস্ট গার্ড সদস্য পদে তালিকাভুক্তি সম্পর্কিত বিষয়াদি; (ঘ) মহাপরিচালক ও কর্মকর্তাগণের…