১৩। (১) বাহিনীর প্রত্যেক সদস্য মহাপরিচালক এবং উক্ত সদস্যের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোন আইনানুগ আদেশ পালন করিতে বাধ্য থাকিবে। (২) এই আইনের অন্য কোন বিধানে যাহা কিছুই থাকুক না কেন - (ক) বাংলাদেশ নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল কোরের কমিশনপ্রাপ্ত কোন কর্মকর্তা প্রেষণে বাহিনীর কর্মকর্তা, (খ) বাংলাদেশ নৌবাহিনীর কোন সদস্য প্রেষণে বাহিনীর জুনিয়র কর্মকর্তা, এবং (গ) বাংলাদেশ নৌবাহিনীর কোন সদস্য প্রেষণে এই আইনের ধারা ৫ এর দফা (গ) তে উল্লিখিত পদবিধারী কোস্ট গার্ড সদস্য, হিসাবে নিয়োজিত থাকাকালে চাকরির শৃঙ্খলা ভঙ্গ করিলে বা এই আইনের অধীন কোন অপরাধ সংঘটন করিলে, তিনি যে শৃঙ্খলা…