১২৯। কোন অপরাধীর দণ্ডাদেশ স্থগিত থাকা অবস্থায় অন্য কোন অপরাধে দণ্ডপ্রাপ্ত হইলে যদি তাহার পরবর্তী দণ্ড- (ক) স্থগিত রাখা হয়, তাহা হইলে স্থগিত উভয় দণ্ড একই সঙ্গে গণনা করা হইবে; (খ) ৩ (তিন) মাস বা ৩ (তিন) মাসের অধিক হয় এবং এই আইনের বিধান অনুসারে স্থগিত রাখা না হয়, তাহা হইলে অপরাধীকে তাহার পূর্ব দণ্ডের অনতিবাহিত অংশের জন্য কারাগারে বা বাহিনীর হেফাজতে প্রেরণ করা যাইবে এবং সেই ক্ষেত্রে উভয় দণ্ড একই সঙ্গে চলিতে থাকিবে; এবং (গ) ৩ (তিন) মাস বা ৩ (তিন) মাসের কম সময়ের জন্য হয় এবং এই আইনের বিধান অনুসারে স্থগিত রাখা না হয়, তাহা হইলে অপরাধীকে কেবল বর্তমান দণ্ড ভোগ করিবার জন্যই কারাগারে বা বাহিনীর হেফাজতে…