১২৭। উপযুক্ত কর্তৃপক্ষ বা কর্মকর্তা দণ্ডাদেশ স্থগিত থাকাকালীন যে কোন সময় এই মর্মে আদেশ প্রদান করিতে পারিবেন যে, (ক) অপরাধীকে দণ্ডাদেশের অনতিবাহিত অংশ ভোগ করিতে হইবে; অথবা (খ) উক্ত দণ্ডাদেশ লাঘব হইবে।