১২৪। (১) যে ক্ষেত্রে এই আইনের অধীন দণ্ডাদেশ স্থগিতের আদেশ প্রদান করা হয়, সেই ক্ষেত্রে আদেশ প্রদানকারী কর্মকর্তা, এই মর্মে আদেশ প্রদান করিতে পারিবেন যে, যথাযথ কর্তৃপক্ষের আদেশ না পাওয়া পর্যন্ত অপরাধীকে কারাগার বা বাহিনীর হেফাজতে প্রেরণ করা হইবে। (২) যে ক্ষেত্রে সামারি কোস্ট গার্ড আদালত কর্তৃক সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়, সেই ক্ষেত্রে বিচার পরিচালনাকারী কর্মকর্তা উপ-ধারা (১) এ উল্লিখিত নির্দেশনা প্রদান করিতে পারিবেন।