১২১। যে ক্ষেত্রে অধিভুক্ত কোন ব্যক্তি যখন কোন অভিযোগে কোস্ট গার্ড আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হন এবং দাখিলকৃত দরখাস্ত প্রত্যাখ্যাত হয়, অথবা তাহার আপিলটি অগ্রাহ্য বা প্রত্যাখ্যান করা হয়, সেই ক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নিজের কৃত অপরাধের জন্য দোষ স্বীকার করিয়া এবং অনুতপ্ত হইয়া ভবিষ্যতে এই ধরণের কোন কাজ করিবে না মর্মে অঙ্গীকার করিয়া আবেদন করিলে ৫ (পাঁচ) বৎসরের সশ্রম কারাদণ্ড বা তদূর্ধ্ব দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে সরকার এবং অন্যান্য পরিমাণ দণ্ডের ক্ষেত্রে মহাপরিচালক - (ক) কোন শর্ত ব্যতীত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তির স্বীকৃত শর্ত সাপেক্ষে, তাহাকে ক্ষমা করিতে পারিবেন অথবা দণ্ড আংশিক বা সম্পূর্ণ লাঘব, অথবা…