১১৩। এই আইনের বিধান ব্যতীত কোস্ট গার্ড আদালত এবং কোস্ট গার্ড আপিল ট্রাইব্যুনালের কোন কার্যধারা, রায়, আদেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে অন্য কোন প্রশাসনিক ফোরাম বা অসামরিক আদালত বা সুপ্রিম কোর্টে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না: তবে শর্ত থাকে যে, এই আইনের অধীন যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি উক্তরূপ দণ্ডের মার্জনা, বিলম্বন, মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার প্রার্থনা করিয়া রাষ্ট্রপতির নিকট আপিল ট্রাইব্যুনালের রায় বা আদেশ বা সিদ্ধান্ত ঘোষণার ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন দাখিল করিতে পারিবেন।