১১১। (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এক বা একাধিক কোস্ট গার্ড আপিল ট্রাইব্যুনাল গঠন করিতে পারিবে এবং কোস্ট গার্ড আপিল ট্রাইব্যুনাল ৩ (তিন) সদস্য বিশিষ্ট হইবে যাহাতে ১ (এক) জন সভাপতি ও অন্য ২ (দুই) জন সদস্য থাকিবে। (২) ন্যূনতম অতিরিক্ত মহাপরিচালক পদমর্যাদার কোন কর্মকর্তা কোস্ট গার্ড আপিল ট্রাইব্যুনালের সভাপতি হইবেন এবং সদস্যদ্বয়ের একজন সরকার কর্তৃক নিযুক্ত অন্য কোন বাহিনীর আইন কর্মকর্তা এবং অপর জন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসাবে নিয়োজিত কোন আইন কর্মকর্তা হইবেন: তবে শর্ত থাকে যে, যে কোস্ট গার্ড আদালতের রায় বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হইয়াছে উক্ত আদালতের কোন সদস্য আপিল…