১১০। (১) কোস্ট গার্ড আদালতের নিম্নবর্ণিত দণ্ডাদেশের বিরুদ্ধে কোস্ট গার্ড আপিল ট্রাইব্যুনালে আপিল করা যাইবে, যথা:- (ক) চাকরি হইতে বরখাস্ত; (খ) অসামরিক কারাগারে ভোগযোগ্য যে কোন মেয়াদের সশ্রম কারাদণ্ড; (গ) যাবজ্জীবন কারাদণ্ড; এবং (ঘ) মৃত্যুদণ্ড। (২) দণ্ডাদেশ জারির তারিখ হইতে ৬০ (ষাট) কার্যদিবসের মধ্যে এই ধারার অধীন বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আপিল দায়ের করিতে হইবে।