১১। (১) সরকার কর্তৃক সরকারি গেজেটে জারীকৃত প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত শর্ত ও সীমা সাপেক্ষে, বাহিনীর এখতিয়ারভুক্ত এলাকায় উহার যে কোন সদস্য বা কোন নির্দিষ্ট শ্রেণির সদস্য তফসিলে উল্লিখিত আইনের অধীন কোন অপরাধ সংঘটিত হইয়াছে বা উহা সংঘটিত হইয়াছে মর্মে বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে এইরূপ কোন স্থানে বা কোন যানে প্রবেশ, তল্লাশী বা সংশ্লিষ্ট ব্যক্তির দেহ বা মালামাল তল্লাশী উক্ত অপরাধ সম্পর্কিত মালামাল আটকের ব্যাপারে সংশ্লিষ্ট আইনে উল্লিখিত কর্তৃপক্ষ বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ বাহিনীর কোন সদস্য কর্তৃক প্রয়োগযোগ্য কোন নির্দিষ্ট বা সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন। (২) সরকার, সরকারি…