১০৭। (১) যে ক্ষেত্রে কোন কোস্ট গার্ড আদালত কর্তৃক দোষী হিসাবে প্রদত্ত রায় অনুমোদিত হইবার পূর্বে অথবা রায় অনুমোদনের প্রয়োজন না থাকিলে রায় ঘোষণার পর কোন কারণে রায়টি ত্রুটিপূর্ণ প্রতীয়মান হয় বা সাক্ষ্য দ্বারা সমর্থিত না হয়, সেই ক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ এই আইনের বিধান অনুযায়ী নূতন রায় দ্বারা প্রতিস্থাপন করিতে পারিবে এবং উক্ত কর্তৃপক্ষ যদি মনে করে কোস্ট গার্ড আদালত কর্তৃক রায়টি যথাযথ ও আইনসম্মতভাবে প্রদান করা যাইত তাহা হইলে উল্লিখিত অপরাধের জন্য প্রযোজ্য দণ্ডও প্রতিস্থাপন করিতে পারিবে। (২) যে ক্ষেত্রে কোস্ট গার্ড আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশ অনুমোদিত হইবার পূর্বে বা যে ক্ষেত্রে দণ্ডাদেশ…