১০৬। সামারি কোস্ট গার্ড আদালতের কার্যধারা অনতিবিলম্বে স্পেশাল সামারি কোস্ট গার্ড আদালত গঠনের ক্ষমতাসম্পন্ন কর্মকর্তার নিকট প্রেরণ করিতে হইবে এবং উক্ত কর্মকর্তার বা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অপরাধ বা উহার গুনাগুণ বিবেচনা করিয়া কার্যধারাটি বাতিল করিতে পারিবেন বা দণ্ড লাঘব করিতে পারিবেন।