১০। এই আইনের বিধানাবলী সাপেক্ষে, উহার এখতিয়ারভুক্ত এলাকায় বাহিনীর কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা : (ক) বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষণ করা ; (খ) যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ নৌবাহিনীকে সহায়তা করা ; (গ) সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিত করিবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করা ; (ঘ) নাশকতামূলক ও সন্ত্রাসমূলক কার্যকলাপ প্রতিরোধ ও দমন করা এবং এতদুদ্দেশ্যে অন্যান্য কর্তৃপক্ষকে সহায়তা করা ; (ঙ) বাংলাদেশের জলসীমা দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ বা বাংলাদেশ হইতে অবৈধ গমন প্রতিরোধ করা এবং মানব পাচার প্রতিরোধ করা ; (চ) প্রাকৃতিক দুর্যোগকালে ত্রাণ ও উদ্ধারকার্যে অংশগ্রহণ করা এবং দুর্ঘটনা কবলিত নৌযান,…