৮৷ (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, কাউন্সিল উহার নিজের এবং কার্যনির্বাহী পরিষদের সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷ (২) কাউন্সিলের সভা, উহার চেয়ারম্যানের সম্মতিক্রমে, উহার সচিব কর্তৃক আহূত হইবে এবং চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে৷ (৩) কাউন্সিলের সভায় সভাপতিত্ব করিবেন উহার চেয়ারম্যান বা তাঁহার অনুপস্থিতিতে, উহার ভাইস-চেয়ারম্যান, এবং তাঁহাদের উভয়ের অনুপস্থিতিতে, সভায় উপস্থিত সদস্যগণ কর্তৃক তাঁহাদের মধ্য হইতে মনোনীত কোন সদস্য৷ (৪) কার্যনির্বাহী পরিষদের সকল সভা কার্যনির্বাহী পরিচালকের নির্দেশে আহুত এবং তত্কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে৷ (৫)…