৭৷ (১) কাউন্সিলের একটি কার্যনির্বাহী পরিষদ থাকিবে, যাহা একজন চেয়ারম্যান ও অন্যুন দুই জন সদস্য-সমন্বয়ে গঠিত হইবে৷ (২) কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহাদের চাকুরীর মেয়াদ ও শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷ (৩) কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান কার্যনির্বাহী পরিচালক বলিয়া অভিহিত হইবেন এবং কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কার্য করিবেন৷ (৪) কার্যনির্বাহী পরিষদ কাউন্সিলকে উহার কার্যাবলী সুচারুরূপে সম্পাদনের জন্য পরামর্শ ও সহায়তা প্রদান করিবে, কাউন্সিলের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবে এবং কাউন্সিল কর্তৃক অর্পিত সকল…