৬৷ কাউন্সিলের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :- (ক) দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কমপিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহারে উত্সাহ দান করা; (খ) জাতীয় অর্থনীতির বিভিন্ন খাতে কমপিউটারের ব্যবহারিক কাঠামোর উন্নয়ন করা এবং কমপিউটার সংক্রান্ত শিক্ষা, প্রশিক্ষণ ও পেশাগত মান উন্নীত করা; (গ) তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্রতিযোগিতার মোকাবেলা করার জন্য বাংলাদেশী নাগরিকগণকে উপযোগী করিয়া গড়িয়া তোলা; (ঘ) কমপিউটার সম্পর্কিত মানব-সম্পদ ও দক্ষতা বৃদ্ধি করিয়া উহা বিশ্ববাজারে রপ্তানী করার জন্য উত্সাহ দান করা; (ঙ) কমপিউটার এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে জাতীয় কৌশল ও নীতি নির্ধারণ করা ও উহা বাস্তবায়ন করা; (চ)…