৫৷ (১) নিম্নলিখিত সদস্য-সমন্বয়ে কাউন্সিল গঠিত হইবে, যথা :- (ক) চেয়ারম্যান; (খ) ভাইস-চেয়ারম্যান; (গ) কার্যনির্বাহী পরিচালক; (ঘ) অন্যুন আট এবং অনধিক দশ জন অন্যান্য সদস্য৷ (২) চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হইবেন এবং তাঁহারা তাঁহাদের স্থলাভিষিক্ত হওয়ার জন্য নূতন ব্যক্তি মনোনীত না হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন৷ (৩) কার্যনির্বাহী পরিচালক ব্যতীত কাউন্সিলের অন্যান্য সদস্য সরকার কর্তৃক সরকারী কর্মকর্তা এবং কমপিউটার প্রযুক্তি ও তারবার্তা যোগাযোগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, শিক্ষা, প্রকৌশল, বাণিজ্য, আইন, শিল্প এবং ব্যাংকিং ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিগণের মধ্য হইতে মনোনীত…