৩৷ (১) এই আইন বলবত্ হইবার পর যত শীঘ্র সম্ভব, এই আইনের বিধান অনুযায়ী বাংলাদেশ কমপিউটার কাউন্সিল নামে একটি কাউন্সিল স্থাপিত হইবে৷ (২) কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইন ও বিধি সাপেক্ষে ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার ও হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ইহার পক্ষে ইহা মামলা দায়ের করিতে পারিবে, ইহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে৷